ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

দুই জেলায় নতুন অতিরিক্ত জেলা প্রশাসক

দুই জেলায় নতুন দুইজন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দায়িত্ব পেয়েছেন। জেলা দুটি হলো- ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ। ৩০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, কিশোরগঞ্জের মিঠামাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্যাহ আল মামুনকে ব্রাক্ষণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ময়মনসিংহ নান্দাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল মনসুরকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হলো।


প্রজ্ঞাপনে আরও বলা হয়, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলিকৃত কর্মকর্তাকে তার নিজ অধিক্ষেত্রে (পদায়িত জেলায়) বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো।



ads
ads
ads

Our Facebook Page

↑